শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৫৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪ | 247 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৯ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৭ কোম্পানির মোট ৫৪ কোটি ৪৪ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৮ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৮টি হলো- বিচ হ্যাচারি, ন্যাশনাল ব্যাংক, লাভেলো আইসক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ইন্সুরেন্স, এক্সপ্রেস ইন্সুরেন্স, প্রিমিয়ার সিমেন্ট এবং পিপুলস ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আজ এই আট কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৬৩ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারি। এদিন কোম্পানিটির ১১ কোটি ৯৮ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ন্যাশনাল ব্যাংকের ৯ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৪ কোটি ১৬ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে লাভেলো আইসক্রিম।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- আলিফ ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ৩৪ লাখ টাকা, সেন্ট্রাল ইন্সুরেন্সের ৩ কোটি ১০ লাখ ৩২ হাজার টাকা, এক্সপ্রেস ইন্সুরেন্সের ৩ কোটি ৫ লাখ ২২ হাজার টাকা, প্রিমিয়ার সিমেন্টের ২ কোটি ৮২ লাখ ৫৯ হাজার টাকা এবং পিপুলস ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com