নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | 20 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩০ পয়সা।
চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৮ পয়সা। ২০২৫ সালের একই সময়ে এ আয় ছিল ৬৭ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ৪৭ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪ পয়সা।
এদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৭ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে ছিল ১৪ টাকা ২৯ পয়সা।
কোম্পানিটি জানিয়েছে, আয় বৃদ্ধি এবং ব্যয় কমে যাওয়ায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। অন্যদিকে, প্রিমিয়াম সংগ্রহ কম হওয়া এবং দাবি পরিশোধের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় আলোচ্য সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক হয়েছে। এছাড়া, রিজার্ভে পরিবর্তনের কারণে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) আগের বছরের তুলনায় বেড়েছে।
Posted ১২:০৯ পিএম | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.