নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | 23 বার পঠিত | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড (বাটাশু) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৭৩ পয়সা। অথচ আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ৭ টাকা ৫ পয়সা লোকসান হয়েছিল।
চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৮৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৯ টাকা ৮৭ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬১ টাকা ৪৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২৯ টাকা ৩৫ পয়সা।
এদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১৫ টাকা ৮ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে যা ছিল ১৮৮ টাকা ৭২ পয়সা।
কোম্পানিটি জানিয়েছে, বিক্রয় কার্যক্রমে শক্তিশালী প্রবৃদ্ধি এবং পরিচালন ব্যয় দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণে রাখার ফলে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। এছাড়া, মুনাফা বৃদ্ধি, মজুত পণ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া এবং বাণিজ্যিক ও অন্যান্য দায় আরও কার্যকরভাবে ব্যবস্থাপনার কারণে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
Posted ১২:১৩ পিএম | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.