নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | 19 বার পঠিত | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (বেইলিজিং) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (সমন্বিত ইপিএস) হয়েছে ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ২৫ পয়সা।
চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (সমন্বিত ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৫৯ পয়সা। ২০২৫ সালের একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান ছিল ৩ টাকা ২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (সমন্বিত এনওসিএফপিএস) ঋণাত্মক ১ টাকা ৯৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ঋণাত্মক ১ টাকা ৭৭ পয়সা ছিল।
এদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (সমন্বিত এনএভি) ঋণাত্মক ২১ টাকা ২৪ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে ঋণাত্মক ১৯ টাকা ৬৫ পয়সা ছিল।
Posted ১২:২০ পিএম | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.