ব্রেকিং >>
ব্রেকিং >>

ঋণাত্মক নিট সম্পদ মূল্য আরও বেড়েছে ফাস ফাইন্যান্সের

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | 20 বার পঠিত | প্রিন্ট

ঋণাত্মক নিট সম্পদ মূল্য আরও বেড়েছে ফাস ফাইন্যান্সের
Responsive Ad Banner

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (ফাসফিন) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (সমন্বিত ইপিএস) হয়েছে ৫ টাকা ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ টাকা ৩৭ পয়সা।

Responsive Ad Banner

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (সমন্বিত ইপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৩৪ পয়সা। ২০২৫ সালের একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান ছিল ৯ টাকা ৭৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (সমন্বিত এনওসিএফপিএস) ঋণাত্মক ৮৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ঋণাত্মক ৭৩ পয়সা ছিল।

এদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (সমন্বিত এনএভি) ঋণাত্মক ১৫৮ টাকা ৩৯ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন শেষে যা ছিল ঋণাত্মক ১৩৫ টাকা ৩৪ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:২৩ পিএম | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com