ব্রেকিং >>
ব্রেকিং >>

দ্বিতীয় প্রান্তিকে এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | 24 বার পঠিত | প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড (এশিয়াআইএনএস) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১১ পয়সা।

Responsive Ad Banner

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৪ পয়সা। ২০২৫ সালের একই সময়ে এ আয় ছিল ৫১ পয়সা।

আলোচ্য সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৩৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৬ পয়সা।

এদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০ টাকা ২৭ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে যা ছিল ৩০ টাকা ৫৫ পয়সা।

কোম্পানিটি জানিয়েছে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে এজেন্ট কমিশন বাবদ কোনো ব্যয় না হওয়া এবং তালিকাভুক্ত শেয়ারে বিনিয়োগের বিপরীতে অতিরিক্ত কোনো প্রভিশন সংরক্ষণ না করায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। একই সঙ্গে এজেন্ট কমিশন ব্যয়ের অনুপস্থিতির কারণেই শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৪৪ এএম | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com