নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | 14 বার পঠিত | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক পিএলসি (এনবিএল) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (সমন্বিত ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে পুনর্নির্ধারিত হিসাবে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৩৭ পয়সা।
চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (সমন্বিত ইপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ১০ পয়সা। ২০২৫ সালের একই সময়ে পুনর্নির্ধারিত হিসাবে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান ছিল ৩ টাকা ৬ পয়সা।
আলোচ্য সময়ে একক ভিত্তিতে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ২ টাকা ২৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ঋণাত্মক ৯ টাকা ২৬ পয়সা ছিল।
এদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (সমন্বিত এনএভি) ঋণাত্মক ১৪ টাকা ৪৯ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুন শেষে ঋণাত্মক ১ টাকা ৯১ পয়সা ছিল।
কোম্পানিটি জানিয়েছে, আলোচ্য সময়ে গ্রেস পিরিয়ডসহ পুনঃতফসিল করা ঋণ এবং আদায় না হওয়া খেলাপি ঋণের বিপরীতে কোনো সুদ আয় স্বীকৃতি দেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে, আমানত ও ঋণের ওপর সুদ ব্যয় আগের মতোই অব্যাহত থাকায় পরিচালন পর্যায়ে লোকসান হয়েছে। ফলে শেয়ারপ্রতি আয় (ইপিএস), শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) এবং শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস)-এ উল্লেখযোগ্য নেতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে।
এসব চ্যালেঞ্জের মধ্যেও ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা আর্থিক ভিত্তি পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে জানিয়েছে। এ লক্ষ্যে ঋণ পুনরুদ্ধার কার্যক্রম আরও জোরদার করা, স্বল্প ব্যয়ী আমানত সংগ্রহ বৃদ্ধি এবং সামগ্রিক আর্থিক কর্মদক্ষতা উন্নয়নে বিভিন্ন কৌশলগত পদক্ষেপ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
Posted ১২:১৭ পিএম | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.