ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ২১৫ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ | 199 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ২১৫ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৭ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩০ কোম্পানির মোট ২১৫ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৬টি হলো- ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, রেনাটা লিমিটেড, যমুনা অয়েল, ড্যাফোডিল কম্পিউটারর্স, মিডল্যান্ড ব্যাংক এবং গ্রামীণফোন লিমিটেড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ২০৬ কোটি ২৩ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর। এদিন কোম্পানিটির ১০০ কোটি ৪৩ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ রেনাটা লিমিটেডের ৬৩ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২২ কোটি ৮০ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে যমুনা অয়েল।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ড্যাফোডিল কম্পিউটার্সের ১৫ কোটি ৪৮ লাখ ১৭ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ২ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার টাকা এবং গ্রামীণফোন লিমিটেডের ৭৩ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৩৫ পিএম | মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com