নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | 24 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০১-০৫ নভেম্বর, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে লেনদেনে শীর্ষে ছিল এনভয় টেক্সটাইলস লিমিটেড (ENVOYTEX)। কোম্পানিটির গড় লেনদেন ছিল ২১ কোটি ৯৬ লাখ ৩০ হাজার টাকার। সপ্তাহজুড়ে মোট ১০৯ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ১৭ শতাংশ। কোম্পানিটির শেয়ারশেষ দাম ছিল ৮২ টাকা ৩০ পয়সা।
দ্বিতীয় অবস্থানে ছিল মতিন স্পিনিং মিলস লিমিটেড (MATINSPINN)। সপ্তাহজুড়ে কোম্পানিটির গড় লেনদেন ছিল ২০ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকার, মোট লেনদেন দাঁড়িয়েছে ১০৩ কোটি ৬১ লাখ টাকায়, যা মোট লেনদেনের ৩ দশমিক ৯৩ শতাংশ। শেয়ারটির সর্বশেষ দর ছিল ১০৫ টাকা ৪০ পয়সা।
তৃতীয় স্থানে উঠে এসেছে সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেড (SAIHAMTEX)। প্রতিষ্ঠানটির মোট লেনদেন হয়েছে ৬৬ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকার, গড় লেনদেন ছিল ১৩ কোটি ২২ লাখ ৯০ হাজার টাকা, যা মোট লেনদেনের ২ দশমিক ৫১ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারের দর ছিল ৪২ টাকা ৫০ পয়সা।
শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড (SPCL) ছিল তালিকার চতুর্থ অবস্থানে। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৬৩ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকার, গড় লেনদেন ছিল ১২ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৪১ শতাংশ। শেষ দিনে শেয়ারের দর ছিল ৬১ টাকা ১০ পয়সা।
পঞ্চম স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি (BRACBANK)। কোম্পানিটির গড় লেনদেন ১১ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকার বিপরীতে মোট লেনদেন হয়েছে ৫৬ কোটি ৩২ লাখ টাকার, যা বাজারের ২ দশমিক ১৪ শতাংশ। শেয়ারটির শেষ দর ছিল ৬৬ টাকা ৪০ পয়সা।
প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড (PTL) অবস্থান করেছে ষষ্ঠ স্থানে। কোম্পানিটির গড় লেনদেন ছিল ১০ কোটি ২৬ লাখ ৭০ হাজার টাকার, মোট লেনদেন দাঁড়িয়েছে ৫১ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকায়, যা ডিএসইর মোট লেনদেনের ১ দশমিক ৯৫ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির দর ছিল ৭৬ টাকা ১০ পয়সা।
সপ্তম স্থানে রয়েছে ইভিন্স টেক্সটাইলস লিমিটেড (ETL)। প্রতিষ্ঠানটির গড় লেনদেন ৯ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকার, মোট লেনদেন হয়েছে ৪৭ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকার, যা ১ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটির শেয়ারশেষ দাম ছিল ১৪ টাকা ২০ পয়সা।
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড (1STPRIMFMF) অষ্টম স্থানে ছিল। সপ্তাহজুড়ে ফান্ডটির গড় লেনদেন হয়েছে ৯ কোটি ৫১ লাখ ৩০ হাজার টাকার, মোট লেনদেন দাঁড়িয়েছে ৪৭ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকায়, যা ১ দশমিক ৮১ শতাংশ। ইউনিটটির শেষ দর ছিল ৪২ টাকা ৩০ পয়সা।
নবম স্থানে রয়েছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড (NAHEEACP)। প্রতিষ্ঠানটির মোট লেনদেন হয়েছে ৪৪ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকার, গড় লেনদেন ৮ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকা, যা ১ দশমিক ৭১ শতাংশ। শেয়ারটির শেষ দর ছিল ৩৮ টাকা ৯০ পয়সা।
তালিকার দশম স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি (IPDC)। সপ্তাহজুড়ে কোম্পানিটির গড় লেনদেন ছিল ৮ কোটি ৪৮ লাখ ৩০ হাজার টাকার, মোট লেনদেন দাঁড়িয়েছে ৪২ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকায়, যা মোট লেনদেনের ১ দশমিক ৬১ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারের দর ছিল ২৯ টাকা ৬০ পয়সা।
Posted ৮:৩৫ পিএম | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.