নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | 13 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০১-০৫ নভেম্বর, ২০২৬) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানির শেয়ারদরে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দরপতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকার শীর্ষে অবস্থান করেছে সিএপিএমআইবিবিএল মিউচুয়াল ফান্ড (CAPMIBBLMF)। বিদায়ী সপ্তাহে ফান্ডটির ইউনিটদর ২৫ দশমিক ৭৫ শতাংশ কমে আগের ১৬ টাকা ৭০ পয়সা থেকে নেমে এসেছে ১২ টাকা ৪০ পয়সায়।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স লিমিটেড (EASTRNLUB)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ১৯ দশমিক ৬৯ শতাংশ কমে ২ হাজার ১৩ টাকা ৫০ পয়সা থেকে দাঁড়িয়েছে ১ হাজার ৬১৭ টাকায়।
তৃতীয় সর্বোচ্চ দরপতনের শিকার হয়েছে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ড (BANKASI1PB)। বন্ডটির দর ১৭ দশমিক ১৫ শতাংশ কমে আগের ৭ হাজার ৯০০ টাকা থেকে নেমে এসেছে ৬ হাজার ৫৪৫ টাকায়।
চতুর্থ স্থানে রয়েছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড (MBL1STMF)। ফান্ডটির ইউনিটদর এক সপ্তাহে ১৩ দশমিক ৫৪ শতাংশ কমে ৯ টাকা ৬০ পয়সা থেকে নেমে এসেছে ৮ টাকা ৩০ পয়সায়।
পঞ্চম অবস্থানে রয়েছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (UNILEVERCL)। কোম্পানিটির শেয়ারদর ১১ দশমিক ০৪ শতাংশ কমে আগের ১ হাজার ৯৫২ টাকা ৯০ পয়সা থেকে নেমে এসেছে ১ হাজার ৭৩৭ টাকা ৩০ পয়সায়।
ষষ্ঠ স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড (PRIME1ICBA)। ফান্ডটির ইউনিটদর এক সপ্তাহে ১০ দশমিক ৪৫ শতাংশ কমে ৬ টাকা ৭০ পয়সা থেকে দাঁড়িয়েছে ৬ টাকায়।
সপ্তম স্থানে রয়েছে লিব্রা ইনফিউশন লিমিটেড (LIBRAINFU)। কোম্পানিটির শেয়ারদর সপ্তাহজুড়ে ১০ দশমিক ০৭ শতাংশ কমে ৫৯৯ টাকা ৬০ পয়সা থেকে নেমে এসেছে ৫৩৯ টাকা ২০ পয়সায়।
অষ্টম স্থানে রয়েছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড (ORIONPHARM)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ৯ দশমিক ৫৪ শতাংশ কমে ২৮ টাকা ৩০ পয়সা থেকে নেমে এসেছে ২৫ টাকা ৬০ পয়সায়।
নবম অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (BATBC)। কোম্পানিটির শেয়ারদর ৭ দশমিক ৯৪ শতাংশ কমে ২০৯ টাকা ১০ পয়সা থেকে দাঁড়িয়েছে ১৯২ টাকা ৫০ পয়সায়।
তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড (TUNGHAI)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ৭ দশমিক ৮৪ শতাংশ কমে ৫ টাকা ১০ পয়সা থেকে নেমে এসেছে ৪ টাকা ৭০ পয়সায়।
Posted ৮:২২ পিএম | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.