লাভেলো আইস্ক্রিমের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | 37 বার পঠিত | প্রিন্ট

লাভেলো আইস্ক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাভেলো আইস্ক্রিম। তবে এই ডিভিডেন্ড শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীরা পাবেন। আলোচ্য অর্থবছরে কোনো ডিভিডেন্ড পাবেন না কোম্পানির পরিচালকরা। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৫৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৭ পয়সা।

Responsive Ad Banner

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯২ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর, সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

 

 

Facebook Comments Box

Posted ৬:২৬ পিএম | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com