নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | 31 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসির চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রায় ৬৮ শতাংশ কমেছে। গত বছরের একই সময়ের তুলনায় বেস অয়েল বিক্রি কমে যাওয়াকে আয় হ্রাসের কারণ হিসেবে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। আগের বছরের একই সময়ে পুনর্গণনাকৃত ইপিএস ছিল ১০ টাকা ৪৬ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় কমেছে ৭ টাকা ৮ পয়সা বা প্রায় ৬৭ দশমিক ৬৯ শতাংশ।
অন্যদিকে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ১১ টাকা ২৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ঋণাত্মক ২২ টাকা ৪ পয়সা। অর্থাৎ পরিচালন নগদ প্রবাহের ঘাটতি কমেছে ১০ টাকা ৭৬ পয়সা। কোম্পানির ব্যাখ্যা অনুযায়ী, প্রদেয় হিসাব (অ্যাকাউন্টস পে-এবল) কমে যাওয়ায় এ উন্নতি হয়েছে।
এদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭৫ টাকা ৮৭ পয়সা। ৩০ জুন শেষে যা ছিল ১৭২ টাকা ৪৯ পয়সা। সে হিসাবে তিন মাসে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে ৩ টাকা ৩৮ পয়সা।
Posted ২:১২ পিএম | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.