নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | 23 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০১-০৫ নভেম্বর, ২০২৬) শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০টি কোম্পানি তাদের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতিবেদনে কোম্পানিগুলোর শেয়ারপ্রতি আয় (ইপিএস), শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যের (এনএভিপিএস) তথ্য উঠে এসেছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদনে কয়েকটি কোম্পানির আয় বেড়েছে, আবার কয়েকটির আয় কমেছে। কোনো কোনো কোম্পানি আগের বছরের মুনাফার পরিবর্তে লোকসানে পড়েছে। কোম্পানিগুলো হলো- ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই (ডেসকো), মতিন স্পিনিং, হাইডেলবার্গ সিমেন্ট, প্রিমিয়ার ব্যাংক, এনআরবি ব্যাংক, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স, ক্রাউন সিমেন্ট, ডরিন পাওয়ার, হাউওয়েল টেক্সটাইল এবং নাহি অ্যালুমিনিয়াম। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই (ডেসকো):
কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ টাকা ৩৩ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭২ পয়সা। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৫ টাকা ৪৮ পয়সা।
এদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৯৫ পয়সা।
হাউওয়েল টেক্সটাইল:
কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ টাকা ১০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৩০ পয়সা। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১ টাকা ৭৮ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ৫৫ পয়সা।
ক্রাউন সিমেন্ট:
কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৪৫ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৬ পয়সা। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৪ টাকা ৯ পয়সা।
এদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৬ টাকা ৮ পয়সা।
ডরিন পাওয়ার:
কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২২ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ টাকা ৮১ পয়সা। ফলে আগের বছরের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ৬ পয়সা। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল মাইনাস ৫ টাকা ৯৩ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৩৪ পয়সা।
নাহি অ্যালুমিনিয়াম:
কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১২ পয়সা। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল মাইনাস ১২ পয়সা।
এদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৪০ পয়সা।
মতিন স্পিনিং:
কোম্পানিটি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫১ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ টাকা ৯ পয়সা। ফলে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ২ টাকা ২১ পয়সা। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৭ টাকা ৩৯ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৩ টাকা ২১ পয়সা।
এনআরবি ব্যাংক:
ব্যাংকটি চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান ছিল ৭৮ পয়সা।
অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬) ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ১৫ পয়সা। আগের বছরের একই সময়ে এ সময়ে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ১ পয়সা।
এ ছাড়া, আলোচ্য ৯ মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৬ টাকা ১৫ পয়সা। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ টাকা ৮৪ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ২৮ পয়সা।
হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস:
কোম্পানিটি চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৬১ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১৬ পয়সা। অর্থাৎ মুনাফা থেকে লোকসানে চলে গেছে কোম্পানিটি।
অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৪ টাকা ১১ পয়সা।
এদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৭ টাকা ৩৪ পয়সা।
প্রিমিয়ার ব্যাংক:
ব্যাংকটি চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৪ টাকা ৩৯ পয়সা।
এদিকে, চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ টাকা ৫২ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৫ টাকা ৪৯ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৭ পয়সা।
নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স:
কোম্পানিটি চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৪৩ পয়সা।
অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৩২ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ টাকা ৩৬ পয়সা।
আলোচ্য ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৩ টাকা ১৯৯ পয়সা। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৮ পয়সা।
এদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ১২ পয়সা।
Posted ৯:১৫ পিএম | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.