নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | 21 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০১-০৫ নভেম্বর, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১১৫ কোটি ৩৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে ১০টি কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনভয় টেক্সটাইলস লিমিটেড (ENVOYTEX)-এর শেয়ারে। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেনের পরিমাণ ছিল ১৫ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকা। এ সময় শেয়ারটির বাজারদর ছিল ৮২ টাকা ৩০ পয়সা।
দ্বিতীয় স্থানে রয়েছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড (APEXSPINN)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১১ কোটি ৯ লাখ ২০ হাজার টাকার, শেয়ারটির শেষ দর ছিল ৪০৩ টাকা ৯০ পয়সা।
জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (GQBALLPEN) অবস্থান করেছে তৃতীয় স্থানে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ১০ কোটি ২৪ লাখ টাকা, শেয়ারদর ছিল ৬১৩ টাকা ৪০ পয়সা।
সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেড (SAIHAMTEX) ছিল চতুর্থ স্থানে। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৫ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারটির বাজারদর ছিল ৪২ টাকা ৫০ পয়সা।
পঞ্চম স্থানে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (SQURPHARMA)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৫ কোটি ৪২ লাখ ৭০ হাজার টাকার, শেয়ারটির শেষ দাম ছিল ২১৮ টাকা ৭০ পয়সা।
ষষ্ঠ অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি (BRACBANK)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৪ কোটি ৯২ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারটির বাজারদর ছিল ৬৬ টাকা ৪০ পয়সা।
রেনাটা পিএলসি (RENATA) ছিল সপ্তম স্থানে। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৪ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকার, শেয়ারটির দাম ছিল ৪২৫ টাকা ১০ পয়সা।
অষ্টম স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CITYGENINS)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৪ কোটি ৬৮ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারটির শেষ দর ছিল ১৩৭ টাকা ২০ পয়সা।
গ্রামীণফোন লিমিটেড (GP) নবম স্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ৪ কোটি ২৩ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারটির দাম ছিল ২২৬ টাকা ৯০ পয়সা।
তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি (IPDC)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৪ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকা, শেয়ারটির শেষ দর ছিল ২৯ টাকা ৬০ পয়সা।
Posted ৮:৫৮ পিএম | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.