শেয়ারবাজারে মিশ্র চিত্র, লেনদেন বাড়লেও কমেছে সূচক ও মূলধন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | 17 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে মিশ্র চিত্র, লেনদেন বাড়লেও কমেছে সূচক ও মূলধন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে লেনদেনের পরিমাণ বাড়লেও সার্বিক বাজার পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসেনি। সপ্তাহজুড়ে পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিনই কমেছে মূল্যসূচক। একই সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধির বিপরীতে দরপতনের তালিকাও বড় হয়েছে। এর প্রভাবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ৯২৩ কোটি টাকা। তবে এ সময়ে দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৭ শতাংশের বেশি।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৮টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দর হারিয়েছে ১৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। আর ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল।

Responsive Ad Banner

এ পরিস্থিতিতে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৫৫৩ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধনের পরিমাণ ছিল ৬ লাখ ৭৪ হাজার ৪৭৬ কোটি টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৯২৩ কোটি টাকা।

বাজার মূলধনের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচকেও পতন হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৪০ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ কমেছে। এর আগের সপ্তাহে সূচকটি কমেছিল ৩৩ দশমিক ১৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৬১ শতাংশ।

অন্য দুই সূচকের মধ্যে ইসলামি শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর শেয়ার নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক গত সপ্তাহে ২ দশমিক ৯৬ পয়েন্ট বা শূন্য দশমিক ২৮ শতাংশ কমেছে। এর আগের সপ্তাহে সূচকটির পতন হয়েছিল ১৯ দশমিক ৭৩ পয়েন্ট বা ১ দশমিক ৮৪ শতাংশ।

অন্যদিকে, বাছাই করা ভালো মানের কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহে ১৮ দশমিক ২৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৭ শতাংশ কমেছে। আগের সপ্তাহে এ সূচকটি ১৬ দশমিক ৫৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৯ শতাংশ হারিয়েছিল।

সূচক ও বাজার মূলধনে পতন থাকলেও গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ৫২৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৪৫০ কোটি ৭ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৭৬ কোটি ৭২ লাখ টাকা বা ১৭ দশমিক ০৫ শতাংশ।

Facebook Comments Box

Posted ৯:০৫ পিএম | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com