নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | 26 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: প্রথম প্রান্তিকের (জুলাই’২৬- সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই (ডেসকো)। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৬- সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৩৩ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হযেয়েছে ১২ টাকা ৭২ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫ টাকা ৪৮ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্যের (এনএভিপিএস) পরিমাণ দাঁড়িয়েছে ৪০ টাকা ৯৫ পয়সা।
Posted ৮:২২ পিএম | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.