মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | 24 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির সর্বশেষ ক্রেডিট রেটিং ঘোষণা করা হয়েছে। ক্রেডিট রেটিং সংস্থাগুলোর মূল্যায়নে এসব কোম্পানির দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি রেটিংয়ের পাশাপাশি আউটলুকও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (SHARPIND) সার্ভেইলেন্স রেটিং নির্ধারণ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। প্রতিষ্ঠানটি কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে ‘BBB’ এবং স্বল্পমেয়াদে ‘ST-3’ রেটিং প্রদান করেছে। পাশাপাশি কোম্পানিটির আউটলুক ‘নেগেটিভ’ বা নেতিবাচক রাখা হয়েছে। এ রেটিং নির্ধারণে ২০২৩ থেকে ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ ও ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

Responsive Ad Banner

অন্যদিকে, ফেনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (PHENIXINS) ক্লেইম পেইং অ্যাবিলিটি (CPA) রেটিং প্রকাশ করেছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (ACRSL)। কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে ‘AAA’ এবং স্বল্পমেয়াদে ‘ST-1’ রেটিং দেওয়া হয়েছে। এর আউটলুক ‘স্ট্যাবল’ বা স্থিতিশীল রাখা হয়েছে। এ মূল্যায়নে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (FARCHEM) সার্ভেইলেন্স রেটিংও প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটি দীর্ঘমেয়াদে ‘BBB-‘ এবং স্বল্পমেয়াদে ‘ST-4’ রেটিং পেয়েছে। এর আউটলুক ‘স্ট্যাবল’ রাখা হয়েছে। রেটিং নির্ধারণে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ত্রৈমাসিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য ব্যবহার করা হয়েছে।

এদিকে, এমএল ডাইং লিমিটেডের (MLDYEING) সার্ভেইলেন্স রেটিং প্রকাশ করেছে ইসিআরএল। কোম্পানিটি দীর্ঘমেয়াদে ‘A-‘ এবং স্বল্পমেয়াদে ‘ST-2’ রেটিং অর্জন করেছে। তবে এর আউটলুক ‘নেগেটিভ’ বা নেতিবাচক রাখা হয়েছে। রেটিং মূল্যায়নে ২০২২ থেকে ২০২৫ অর্থবছর (সমাপ্তি ৩০ জুন) পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ ও ২০২৬ অর্থবছরের ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com