নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | 1 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি ডিভিডেন্ড ঘোষণা এবং সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানিটি পরিচালনা পর্ষদের সভার তারিখ নির্ধারণ করেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আগামী ২৩ জুন বিকেল ৪টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একইসঙ্গে ওই অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে কী পরিমাণ ডিভিডেন্ড দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়া পর্ষদ সভায় ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত সময়ের অনিরীক্ষিত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনও পর্যালোচনা ও প্রকাশ করা হবে। এর মাধ্যমে কোম্পানিটির প্রথম প্রান্তিকের আয়-ব্যয় ও শেয়ারপ্রতি আয়ের (ইপিএস) তথ্য বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের সমাপ্ত অর্থবছরের জন্য ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ (ক্যাশ) ডিভিডেন্ড প্রদান করেছিল।
Posted ৪:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
sharebazar24 | sajed khan
.
.