নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | 24 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিল ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৪ পয়সা।
কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ২০২৫ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দাঁড়িয়েছে ২ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ১ পয়সা।
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১১ টাকা ২ পয়সা। এর আগে ২০২৫ সালের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৯ পয়সা।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজস্ব আয় হ্রাস পাওয়ায় আলোচ্য সময়ে ইপিএস নেতিবাচক অবস্থানে ছিল। তবে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় লোকসানের পরিমাণ কমেছে। এছাড়া কার্যকর ব্যয় নিয়ন্ত্রণ, অবচয় হারের পুনর্মূল্যায়ন এবং আইএএস-১২ যথাযথভাবে অনুসরণের ফলে কোম্পানির স্থূল মুনাফার মার্জিন ও শেয়ারপ্রতি আয় পরিস্থিতির উন্নতি হয়েছে।
অন্যদিকে, সরবরাহকারীদের পরিশোধ কম হওয়া এবং ব্যয় নিয়ন্ত্রণে দক্ষতা বৃদ্ধির কারণে পরিচালন নগদ প্রবাহ বেড়েছে। ফলে আগের বছরের একই সময়ের তুলনায় এনওসিএফপিএস উন্নত হয়েছে।
তবে আগের বছরের তুলনায় নেতিবাচক ইপিএসের প্রভাবে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) কিছুটা কমে গেছে বলে জানিয়েছে কোম্পানিটি।
Posted ২:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
sharebazar24 | sajed khan
.
.