ব্রেকিং >>
ব্রেকিং >>

পরিচালন নগদ প্রবাহ ও নিট সম্পদ মূল্যে উন্নতি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | 18 বার পঠিত | প্রিন্ট

পরিচালন নগদ প্রবাহ ও নিট সম্পদ মূল্যে উন্নতি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের
Responsive Ad Banner

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড (কন্টিনইনস) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩১ পয়সা।

Responsive Ad Banner

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯৩ পয়সা। ২০২৫ সালের একই সময়ে এ আয় ছিল ৭১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭ পয়সা।

এদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭১ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন শেষে যা ছিল ২২ টাকা ৫৫ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:২৮ পিএম | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com