ফাস ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৮ জুন ২০২৬ | 30 বার পঠিত | প্রিন্ট

ফাস ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৩১ মার্চ, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৬ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ৬৩ পয়সা।

Responsive Ad Banner

একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ২৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাইনাস ১৬ পয়সা।

এদিকে, ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১৫৩ টাকা ২১ পয়সা। আগের বছরের একই সময়ে, অর্থাৎ ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল মাইনাস ১২৯ টাকা ৯৬ পয়সা।

কোম্পানিটি জানিয়েছে, অপারেশনাল লোকসান বৃদ্ধি এবং বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম), প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ধারাবাহিকভাবে প্রভিশন সংরক্ষণের কারণে কোম্পানির আর্থিক সূচকগুলোতে নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে ইপিএস, এনওসিএফপিএস এবং এনএভিপিএসের অবনতি হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:০৫ পিএম | রবিবার, ২৮ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com