ব্রেকিং >>
ব্রেকিং >>

লোকসান কাটিয়ে মুনাফায় চার্টার্ড লাইফ, ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ জুন ২০২৬ | 26 বার পঠিত | প্রিন্ট

লোকসান কাটিয়ে মুনাফায় চার্টার্ড লাইফ, ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশন রিপোর্ট অনুমোদন করেছে। একই সঙ্গে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অনুষ্ঠিত কোম্পানির ১০২তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Responsive Ad Banner

পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ৪ শতাংশ বা ৪০ পয়সা করে নগদ লভ্যাংশ সুপারিশ করা হয়েছে। তবে এই ক্যাশ ডিভিডেন্ড স্পন্সর ও পরিচালক ব্যতীত সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য প্রযোজ্য।

কোম্পানির তথ্য অনুযায়ী, মোট ৩ কোটি ৭৫ লাখ শেয়ারের মধ্যে স্পন্সর ও পরিচালকদের কাছে রয়েছে ২ কোটি ২৫ লাখ শেয়ার, যা কোম্পানির মোট শেয়ারহোল্ডিংয়ের ৬০ শতাংশ।

আর্থিক সূচকে উন্নতি

সমাপ্ত ২০২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। আগের অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ১১ পয়সা।

একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৪৪ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৯ টাকা ৩২ পয়সা।

অন্যদিকে, শেয়ারপ্রতি পরিচালন কার্যক্রম থেকে নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ১৬ পয়সা।

এজিএম ও রেকর্ড ডেট

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ আগস্ট, ২০২৬ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এজিএমের ভেন্যু নির্ধারণ করা হয়েছে শুটিং ক্লাব (পুলিশ প্লাজার নিকটে), গুলশান-১, ঢাকা।

ডিভিডেন্ড ও এজিএম-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ জুলাই, ২০২৬।

প্রস্তাবিত ডিভিডেন্ডটি শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থাপন করা হবে। সভায় অনুমোদন সাপেক্ষে বিনিয়োগকারীদের মধ্যে এ লভ্যাংশ বিতরণ করা হবে।

Facebook Comments Box

Posted ৬:১০ পিএম | শনিবার, ২৭ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com