ব্রেকিং >>
ব্রেকিং >>

তিন দিন ঊর্ধ্বমুখী থাকলেও সপ্তাহ শেষে শেয়ারবাজারে নেতিবাচক চিত্র

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ জুন ২০২৬ | 21 বার পঠিত | প্রিন্ট

তিন দিন ঊর্ধ্বমুখী থাকলেও সপ্তাহ শেষে শেয়ারবাজারে নেতিবাচক চিত্র
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে দেশের শেয়ারবাজারে পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও বাকি দুই কার্যদিবসে বড় ধরনের দরপতনের কারণে সামগ্রিক বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। ফলে সপ্তাহ শেষে দাম বৃদ্ধির তুলনায় দরপতনের তালিকায় বেশি সংখ্যক প্রতিষ্ঠান স্থান করে নেয়। এর প্রভাবে কমেছে মূল্যসূচকের পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধনও।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ২২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে। এছাড়া ২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দামে কোনো পরিবর্তন হয়নি।

Responsive Ad Banner

এর ফলে সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৫২৬ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৩ হাজার ৪৪০ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৯১৪ কোটি টাকা।

বাজার মূলধনের পাশাপাশি বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্সও নিম্নমুখী হয়েছে। সপ্তাহজুড়ে সূচকটি ৮ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ কমেছে। এর আগের সপ্তাহে একই সূচক ১৪০ দশমিক ৯৮ পয়েন্ট বা ২ দশমিক ৫৫ শতাংশ বেড়েছিল।

অন্যদিকে, শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সমন্বয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক সপ্তাহের ব্যবধানে ৬ দশমিক ৮২ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ কমেছে। আগের সপ্তাহে সূচকটি ৩৫ দশমিক ৮২ পয়েন্ট বা ৩ দশমিক ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

এছাড়া, নির্বাচিত মৌলভিত্তিক কোম্পানিগুলোর সমন্বয়ে গঠিত ডিএসই-৩০ সূচকও নিম্নমুখী ছিল। সপ্তাহজুড়ে সূচকটি ১১ দশমিক ৯৬ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ কমেছে। এর আগের সপ্তাহে এ সূচক ৭০ দশমিক ২১ পয়েন্ট বা ৩ দশমিক ৩৯ শতাংশ বেড়েছিল।

এদিকে, সপ্তাহজুড়ে লেনদেনের গতিতেও ভাটা দেখা গেছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৯৫১ কোটি ৫৬ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ১ হাজার ২৮৩ কোটি ৮৪ লাখ টাকা। সে হিসাবে প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৩৩২ কোটি ২৮ লাখ টাকা, যা শতকরা হিসাবে ২৫ দশমিক ৮৮ শতাংশ।

Facebook Comments Box

Posted ৫:২৪ পিএম | শনিবার, ২৭ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com