ব্রেকিং >>
ব্রেকিং >>

চলতি সপ্তাহে বিনিয়োগকারীদের নজরে ৮ কোম্পানির বোর্ড সভা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ জুন ২০২৬ | 27 বার পঠিত | প্রিন্ট

চলতি সপ্তাহে বিনিয়োগকারীদের নজরে ৮ কোম্পানির বোর্ড সভা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত আটটি কোম্পানির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। এসব সভায় কয়েকটি কোম্পানি ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে, পাশাপাশি কয়েকটি কোম্পানি ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (ইপিএস) প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বোর্ড সভায় অংশ নেওয়া কোম্পানিগুলো হলো—বে-লিজিং, পিপলস লিজিং, প্রাইম ফাইন্যান্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং বেস্ট হোল্ডিংস।

Responsive Ad Banner

এসব কোম্পানির মধ্যে বে-লিজিং, পিপলস লিজিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং ফার্স্ট ফাইন্যান্স ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। একই সঙ্গে তারা ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করবে।

অন্যদিকে, প্রাইম ফাইন্যান্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং ফিনিক্স ফাইন্যান্স শুধুমাত্র ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

এদিকে, বেস্ট হোল্ডিংস ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

বোর্ড সভার সময়সূচি

২৮ জুন

বিকেল সাড়ে ৩টায়: মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভা।
বিকেল ৪টায়: ফার্স্ট ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সভা।

২৯ জুন

বিকেল ৩টায়: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও ফিনিক্স ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সভা।
বিকেল ৪টায়: বেস্ট হোল্ডিংসের পরিচালনা পর্ষদের সভা।
বিকেল সাড়ে ৪টায়: প্রাইম ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সভা।

৩০ জুন

বিকেল সাড়ে ৩টায়: বে-লিজিংয়ের পরিচালনা পর্ষদের সভা।
বিকেল ৪টায়: পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদের সভা।

১ জুলাই

বিকেল সাড়ে ৩টায়: বে-লিজিংয়ের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ৫:৪৯ পিএম | শনিবার, ২৭ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com