ব্রেকিং >>
ব্রেকিং >>

লোকসান কাটিয়ে মুনাফায় ইসলামিক ফাইন্যান্স, তবু মিলছে না ডিভিডেন্ড

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ জুন ২০২৬ | 16 বার পঠিত | প্রিন্ট

লোকসান কাটিয়ে মুনাফায় ইসলামিক ফাইন্যান্স, তবু মিলছে না ডিভিডেন্ড
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে। একই সঙ্গে আলোচ্য অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড (নো ডিভিডেন্ড) না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৫ জুন, ২০২৬) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময়) পর্যন্ত অনুষ্ঠিত কোম্পানির ৩৭৮তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Responsive Ad Banner

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ অর্থবছরে কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা (Net Profit After Tax) হয়েছে ৫ কোটি ৪৭ লাখ ৭৪ হাজার ২৫৬ টাকা। আগের অর্থবছর ২০২৪ সালে কোম্পানিটি ১৭১ কোটি ৫১ লাখ ৪৫ হাজার ৯৬৭ টাকা কর-পরবর্তী লোকসানে ছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১২ টাকা ২২ পয়সা।

একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২ টাকা ৩৮ পয়সা, যা আগের বছর ছিল ২০ পয়সা।

এছাড়া শেয়ারপ্রতি পরিচালন কার্যক্রম থেকে নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪৯ পয়সা। আগের অর্থবছরে যা ছিল মাইনাস ৭৮ পয়সা।

কোম্পানির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ সেপ্টেম্বর, ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এজিএমের আয়োজন পদ্ধতি (সিস্টেম) পরে জানানো হবে এবং সভার ভেন্যুও এজিএম নোটিশের মাধ্যমে অবহিত করা হবে।

ডিভিডেন্ড ও এজিএম-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ আগস্ট, ২০২৬ (রোববার)।

কোম্পানি আরও জানিয়েছে, রেকর্ড ডেটের দিন শেয়ারবাজারে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

রেকর্ড ডেট অনুযায়ী যেসব বিনিয়োগকারীর নাম কোম্পানির রেজিস্টার অব মেম্বার্স অথবা ডিপোজিটরি রেজিস্টারে অন্তর্ভুক্ত থাকবে, তারাই ২৫তম এজিএমে অংশগ্রহণের যোগ্য হবেন।

এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নোটিফিকেশন নং BSEC/CMRRCD/2006-158/208/Admin/81, তারিখ ২০ জুন, ২০১৮ অনুযায়ী, কোম্পানির বার্ষিক প্রতিবেদন-২০২৫ সফট কপিতে সুবিধাভোগী মালিকদের (Beneficial Owner-BO) নিবন্ধিত ই-মেইল ঠিকানায় পাঠানো হবে।

যেসব বিনিয়োগকারীর ই-মেইল ঠিকানা হালনাগাদ নয়, তাদের নিজ নিজ ডিপোজিটরি পার্টিসিপ্যান্ট (ডিপি)-এর মাধ্যমে ই-মেইল ঠিকানা হালনাগাদ করার অনুরোধ জানিয়েছে কোম্পানি।

কোম্পানির বার্ষিক প্রতিবেদন-২০২৫-এর সফট কপি কোম্পানির ওয়েবসাইটেও পাওয়া যাবে। পাশাপাশি ২৫তম এজিএমের নোটিশ যথাসময়ে প্রকাশ করা হবে বলেও জানিয়েছে কোম্পানি।

Facebook Comments Box

Posted ৬:০৩ পিএম | শনিবার, ২৭ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com