নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৮ জুন ২০২৬ | 20 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত ২০২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। আগের অর্থবছরে একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৫৩ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৮ টাকা ১০ পয়সা। আগের অর্থবছরের শেষে যা ছিল ৮৯ টাকা ১ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল মাইনাস ১৮ টাকা ৮৬ পয়সা। আগের অর্থবছরে এ সূচক ছিল মাইনাস ৩ টাকা ৪৫ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সভাটি https://popularlifeins.bdvirtualagm.com লিংকের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে ভার্চুয়ালি আয়োজন করা হবে।
লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ জুলাই, ২০২৬।
Posted ১১:৪০ এএম | রবিবার, ২৮ জুন ২০২৬
sharebazar24 | sajed khan
.
.