নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৮ জুন ২০২৬ | 22 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার (নো ডিভিডেন্ড) সুপারিশ করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত ২০২৫ অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ২২ টাকা ৬৫ পয়সা। আগের অর্থবছরে একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান ছিল ২১ টাকা ৩৭ পয়সা।
আলোচ্য অর্থবছরের শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (কনসোলিডেটেড এনএভি) দাঁড়িয়েছে ঋণাত্মক ১৪৮ টাকা ৫ পয়সা। ২০২৪ সালের একই সময়ে যা ছিল ঋণাত্মক ১২৫ টাকা ৫৫ পয়সা।
এদিকে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ (কনসোলিডেটেড এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ১ টাকা ২২ পয়সা। আগের অর্থবছরে এ সূচক ছিল ঋণাত্মক ১ টাকা ২১ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও সময় এখনো নির্ধারণ করা হয়নি। এজিএমের নোটিশের মাধ্যমে তা পরবর্তীতে জানানো হবে। সভাটি হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং ভেন্যুসহ অন্যান্য বিস্তারিত তথ্যও এজিএম নোটিশে প্রকাশ করা হবে।
ডিভিডেন্ড-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই, ২০২৬।
Posted ১১:৪৬ এএম | রবিবার, ২৮ জুন ২০২৬
sharebazar24 | sajed khan
.
.