নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৮ জুন ২০২৬ | 16 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড আগামী ২৭ জুন, ২০২৬ তারিখ থেকে তাদের কারখানায় পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, গত ২৩ জুন, ২০২৬-এ প্রকাশিত এক ঘোষণায় শ্রমিক অসন্তোষের কারণে কারখানার উৎপাদন সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়টি জানানো হয়েছিল।
পরবর্তীতে কোম্পানিটি সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা পরিচালনা করে উদ্ভূত পরিস্থিতির সমাধান করতে সক্ষম হয়। বর্তমানে কারখানায় সম্পূর্ণ স্বাভাবিক ও অনুকূল কর্মপরিবেশ ফিরে এসেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এ অবস্থায় আগামী ২৭ জুন থেকে কোম্পানিটির কারখানায় পূর্ণাঙ্গ ও স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে বলে নিশ্চিত করেছে এপেক্স স্পিনিং কর্তৃপক্ষ।
Posted ১২:০৮ পিএম | রবিবার, ২৮ জুন ২০২৬
sharebazar24 | sajed khan
.
.