প্রথম প্রান্তিকে কমেছে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত, বাড়ল লাইফ ফান্ডের আকার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৮ জুন ২০২৬ | 26 বার পঠিত | প্রিন্ট

প্রথম প্রান্তিকে কমেছে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত, বাড়ল লাইফ ফান্ডের আকার
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (সিএলআইসিএল) ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকের লাইফ রেভিনিউ অ্যাকাউন্ট প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই প্রতিবেদন প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রকাশিত আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি–মার্চ) কোম্পানিটি মোট আয় থেকে সব ব্যয় ও বিমা দাবি (ক্লেইম) বাবদ অর্থ পরিশোধের পর ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা উদ্বৃত্ত (সারপ্লাস) অর্জন করেছে। গত বছরের একই সময়ে এই উদ্বৃত্তের পরিমাণ ছিল ২ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা, অর্থাৎ এ প্রান্তিকে উদ্বৃত্তের পরিমাণ কমেছে।

Responsive Ad Banner

অপরদিকে, ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের মোট স্থিতি দাঁড়িয়েছে ৭৭ কোটি ৫০ লাখ ৮ হাজার টাকা। এর বিপরীতে ৩১ মার্চ, ২০২৪ তারিখে এই তহবিলের পরিমাণ ছিল ৬৬ কোটি ৬৪ লাখ ৮ হাজার টাকা।

ফলে আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডে নিট বৃদ্ধি হয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার টাকা। এই হিসাবগুলো কোম্পানির প্রথম প্রান্তিকের প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে পাওয়া গেছে।

Facebook Comments Box

Posted ১২:০১ পিএম | রবিবার, ২৮ জুন ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com