নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৮ জুন ২০২৬ | 25 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৩১ মার্চ, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৬২ পয়সা।
তবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১০ পয়সা, যেখানে ২০২৫ সালের একই সময়ে তা ছিল মাইনাস ২ পয়সা।
এদিকে, ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪৬ পয়সা। আগের বছরের একই সময়ে, অর্থাৎ ৩১ মার্চ, ২০২৫ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল মাইনাস ৪২ পয়সা।
Posted ১১:৫৪ এএম | রবিবার, ২৮ জুন ২০২৬
sharebazar24 | sajed khan
.
.