মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা ব্যাংকের আর্থিক সূচকে ইতিবাচক প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ মে ২০২৬ | 11 বার পঠিত | প্রিন্ট

উত্তরা ব্যাংকের আর্থিক সূচকে ইতিবাচক প্রবৃদ্ধি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক পিএলসির ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৪ পয়সা। ফলে বছরের ব্যবধানে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৮ পয়সা।

Responsive Ad Banner

একই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে এ সূচক দাঁড়িয়েছে ৭ টাকা ১৮ পয়সায়, যেখানে ২০২৫ সালের একই সময়ে ছিল মাত্র ৫৫ পয়সা।

এদিকে ২০২৬ সালের ৩১ মার্চ শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৩৩ পয়সা। এক বছর আগে একই সময়ে যা ছিল ২৮ টাকা ৭৩ পয়সা। ফলে ব্যাংকটির এনএভিতেও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।

Facebook Comments Box

Posted ১১:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com