সোমবার ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিয়ন ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১১ মে ২০২৬ | 16 বার পঠিত | প্রিন্ট

ইউনিয়ন ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক :  ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স। কোম্পানিটির পরিচালনা পর্ষদ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (১১ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (PSI) থেকে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

তথ্য অনুযায়ী, আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৯০ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৮৭ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় সামান্য বেড়েছে।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV per share) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৩ পয়সা, যা ২০২৪ সালে ছিল ১৮ টাকা ৩৪ পয়সা। এছাড়া মোট নিট সম্পদ মূল্য (NAV) বেড়ে হয়েছে ৯৩ কোটি ১০ লাখ ৪ হাজার ৩৩৯ টাকা, যা আগের বছর ছিল ৮৮ কোটি ৭৫ লাখ ৩৭ হাজার ৬৫৫ টাকা।

অপরদিকে, শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (NOCFPS) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে এ সূচক দাঁড়িয়েছে ১ টাকা ১৮ পয়সা, যেখানে ২০২৪ সালে ছিল ৭৬ পয়সা।

কোম্পানির ২৬তম বার্ষিক সাধারণ সভা (AGM) আগামী ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সভার ভেন্যু নির্ধারণ করা হয়েছে ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)।

লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ জুন ২০২৬। ওই তারিখে সিডিবিএল রেজিস্টারে যেসব শেয়ারহোল্ডারের নাম অন্তর্ভুক্ত থাকবে, তারাই ঘোষিত লভ্যাংশ পাওয়ার পাশাপাশি বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণের যোগ্য হবেন।

Facebook Comments Box

Posted ৮:১৮ অপরাহ্ণ | সোমবার, ১১ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com