নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৬ জুলাই ২০২৬ | 14 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। আগের বছরের একই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ছিল ৪৭ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক বা জানুয়ারি-জুন ২০২৬ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ২৩ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১ টাকা ১৪ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৯৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৬ পয়সা।
এদিকে, ২০২৬ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৪৭ পয়সা।
Posted ১২:৫৯ পিএম | রবিবার, ২৬ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.