নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৬ জুলাই ২০২৬ | 26 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসি ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (সমন্বিত ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। আগের বছরের একই প্রান্তিকে সমন্বিত ইপিএস ছিল ৯১ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাস বা জানুয়ারি-জুন ২০২৬ সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (সমন্বিত ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৭৭ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ১১ পয়সা।
একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (সমন্বিত এনওসিএফপিএস) হয়েছে ৪৮ টাকা ৭৭ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ৩৭ টাকা ৬০ পয়সা।
এদিকে, ২০২৬ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (সমন্বিত এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৯২ পয়সা।
Posted ১:৪৪ পিএম | রবিবার, ২৬ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.