নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৬ জুলাই ২০২৬ | 10 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। আগের বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি আয় ছিল ৮০ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাস বা জানুয়ারি-জুন ২০২৬ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ১ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ২ টাকা ১০ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৮৪ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ১ টাকা ৪৪ পয়সা।
অন্যদিকে, ২০২৬ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ২৮ পয়সা।
Posted ১:০৭ পিএম | রবিবার, ২৬ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.