নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১২ মে ২০২৬ | 9 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড । আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৫১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪০ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ১১ পয়সা বেড়েছে।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৪২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৯ পয়সা।
২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০ টাকা ৪২ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে যা ছিল ৩০ টাকা ৫৫ পয়সা।
কোম্পানিটি জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে প্রিমিয়াম আয় আগের বছরের তুলনায় কম হলেও দাবি ব্যয় ৭২ লাখ ৬২ হাজার ৭৫৯ টাকা কমে যাওয়ায় ইপিএস বেড়েছে। এছাড়া আনএক্সপায়ার্ড রিস্ক রিজার্ভে ২ কোটি ৪২ লাখ ৩০ হাজার ১২১ টাকা হ্রাস এবং বিনিয়োগকৃত শেয়ারের মূল্যহ্রাসে ১২ লাখ ২০ হাজার ৩৯ টাকার ইতিবাচক ফেয়ার ভ্যালু রিজার্ভও মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
অন্যদিকে, ২০২৪ ও ২০২৫ সালের নগদ প্রবাহ বিবরণী পুনঃস্থাপনের (Restated) ফলে নিট অপারেটিং ক্যাশ ফ্লোতে পরিবর্তন এসেছে বলে জানিয়েছে কোম্পানিটি। বর্তমান আয়করকে অপারেটিং ব্যয় হিসেবে স্বীকৃতি দেওয়ার কারণে এ পরিবর্তন হয়েছে।
Posted ১১:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.