নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১১ মে ২০২৬ | 1 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : টানা পতনের মধ্যেও শেয়ারবাজারের প্রতি আস্থা হারাচ্ছেন না বিনিয়োগকারীরা। সোমবার (১১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণও। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, এই ধারাবাহিক দরপতন উদ্বেগের কারণ নয়।
তাদের মতে, স্থিতিশীল বাজারে এমন ওঠানামা স্বাভাবিক। যে হারে সূচক ও লেনদেন কমেছে, তা পুষিয়ে নিতে একদিনের উত্থানই যথেষ্ট। অনেকে ঈদের খরচ মেটাতে শেয়ার বিক্রি করে নগদ টাকা তুলে নিচ্ছেন। এ অবস্থায় যারা ভালো শেয়ার কিনে রাখবেন, ঈদের পর তারা মুনাফা পাওয়ার সম্ভাবনা তৈরি করতে পারবেন। তবে ধৈর্য ও সতর্কতার সঙ্গেই পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৬৮ পয়েন্ট কমে ৫ হাজার ২০৫.২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৬৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৫.৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.২২ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৫.০৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির প্রতিষ্ঠানের দর।
লেনদেনের পরিমাণও কমেছে। আজ ডিএসইতে মোট ৭১৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৭২৭ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ লেনদেন কমেছে প্রায় ১২ কোটি ৪৮ লাখ টাকা।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এ পরিমাণ ছিল ১৪ কোটি ৯৪ লাখ টাকা।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩.৯৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৪৬.৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন এই সূচক ৫৬.২০ পয়েন্ট কমেছিল।
Posted ৩:০১ অপরাহ্ণ | সোমবার, ১১ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.