নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১১ মে ২০২৬ | 11 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩৩ পয়সা।
অন্যদিকে, আলোচিত সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (কনসোলিডেটেড এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ১৪ পয়সা। যা ২০২৫ সালের একই সময়ে ইতিবাচক ৮ পয়সা ছিল।
৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (কনসোলিডেটেড এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৫৯ পয়সা। যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে ছিল ১৯ টাকা ৪২ পয়সা।
কোম্পানিটি জানিয়েছে, আগের বছরের তুলনায় প্রিমিয়াম আয় ও অন্যান্য প্রাপ্তি কমে যাওয়ায় নগদ প্রবাহে নেতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি দাবি নিষ্পত্তিজনিত ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবস্থাপনা খরচও বৃদ্ধি পেয়েছে।
এসএ খান/
Posted ১২:৪২ অপরাহ্ণ | সোমবার, ১১ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.