রবিবার ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

আইপিডিসি ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৭৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ মে ২০২৬ | 30 বার পঠিত | প্রিন্ট

আইপিডিসি ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৭৮ শতাংশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক :  ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য মুনাফা প্রবৃদ্ধি অর্জন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসি । আলোচিত সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৬ কোটি ৫১ লাখ ৯৮ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ কোটি ৬৫ লাখ ২২ হাজার টাকা। সেই হিসাবে কোম্পানিটির মুনাফা বেড়েছে প্রায় ৭৮ শতাংশ।

আজ কোম্পানিটির প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির মোট পরিচালন আয় দাঁড়িয়েছে ৯৪ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৫ কোটি ৭১ লাখ ৬৫ হাজার টাকা। এর মধ্যে নিট সুদ আয় হয়েছে ৫৮ কোটি ১১ লাখ ২৩ হাজার টাকা, যা এক বছর আগে ছিল ৪৭ কোটি ৫০ লাখ ৪১ হাজার টাকা।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির পরিচালন ব্যয় কিছুটা বেড়ে ৩৯ কোটি ৭১ লাখ ৪৮ হাজার টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৮ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা।

অন্যদিকে ঋণ ও অগ্রিমের বিপরীতে প্রভিশনসহ মোট প্রভিশন ব্যয় বেড়ে হয়েছে ৪৬ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ ব্যয় ছিল ২১ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা।

২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ১ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৭ টাকা ৮৫ পয়সা।

আর্থিক অবস্থার চিত্রে দেখা যায়, কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ কমে ৯ হাজার ৭৫০ কোটি ৩৫ লাখ টাকায় নেমে এসেছে, যা ২০২৫ সালের শেষে ছিল ৯ হাজার ৮৭২ কোটি ৯১ লাখ টাকা। একই সময়ে আমানত বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৪ কোটি ৬৬ লাখ টাকায়, যা আগের বছরের শেষে ছিল ৬ হাজার ২২৪ কোটি ৮৮ লাখ টাকা।

তবে পরিচালন কার্যক্রম থেকে নগদ অর্থপ্রবাহে নেতিবাচক অবস্থান দেখা গেছে। প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ১ টাকা ৪৪ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল ইতিবাচক ৪ টাকা ৬৩ পয়সা।

Facebook Comments Box

Posted ৮:০৫ অপরাহ্ণ | রবিবার, ১০ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com