নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১১ মে ২০২৬ | 3 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকসের স্পন্সর শেয়ারহোল্ডার ও ব্যবস্থাপনা পরিচালক মি. এস এ কে একরামুজ্জামান শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি জানিয়েছেন যে, মোহাম্মদ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী তিনি নিজেই। এ প্রতিষ্ঠানটির মাধ্যমে রাক সিরামিকসের প্রায় ৩ লাখ শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, বর্তমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে এসব শেয়ার ক্রয় করা হবে।
Posted ১২:৫৪ অপরাহ্ণ | সোমবার, ১১ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.