চার প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | 27 বার পঠিত | প্রিন্ট

চার প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি প্রতিষ্ঠানের হালনাগাদ ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট ক্রেডিট রেটিং সংস্থাগুলোর মূল্যায়নে প্রতিষ্ঠানগুলো তাদের আর্থিক সক্ষমতা ও ব্যবসায়িক অবস্থানের ভিত্তিতে বিভিন্ন মেয়াদের রেটিং অর্জন করেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (পায়োনিয়ারইন্স) সার্ভেইল্যান্স রেটিং নির্ধারণ করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদে ‘এএএ’ (AAA) এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ (ST-1) রেটিং অর্জন করেছে। পাশাপাশি কোম্পানিটির জন্য ‘স্ট্যাবল’ বা স্থিতিশীল আউটলুক নির্ধারণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২৪ জুন ২০২৬ পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং প্রদান করা হয়েছে।

Responsive Ad Banner

অন্যদিকে, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির (স্ট্যান্ডার্ডব্যাংক) সার্ভেইল্যান্স এনটিটি রেটিং নির্ধারণ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। ব্যাংকটি দীর্ঘমেয়াদে ‘এএ’ (AA) এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ (ST-2) রেটিং পেয়েছে। এ ছাড়া এর জন্য ‘ডেভেলপিং’ আউটলুক নির্ধারণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিবেচনায় নিয়ে এ মূল্যায়ন সম্পন্ন করা হয়েছে।

রাক সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের (রাকসিরামিক) রেটিং নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)। প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদে ‘এএ-মাইনাস’ (AA-) এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ (ST-2) রেটিং অর্জন করেছে। কোম্পানিটির জন্য ‘স্ট্যাবল’ আউটলুক বহাল রাখা হয়েছে। এ রেটিং নির্ধারণে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনা করা হয়েছে।

এদিকে, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির (সাউথবাংলা) জন্যও সিআরআইএসএল দীর্ঘমেয়াদে ‘এ’ (A) এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ (ST-3) রেটিং নির্ধারণ করেছে। ব্যাংকটির ক্ষেত্রেও ‘স্ট্যাবল’ আউটলুক বজায় রাখা হয়েছে। এ মূল্যায়নে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য সংশ্লিষ্ট পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট রেটিং সংস্থাগুলোর মতে, প্রকাশিত রেটিং ও আউটলুক প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা, ব্যবসায়িক অবস্থান এবং ঝুঁকি ব্যবস্থাপনার সামগ্রিক মূল্যায়নের প্রতিফলন।

Facebook Comments Box

Posted ৪:৫৫ পিএম | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com