নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | 18 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবসে ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজারে। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণ ও অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, এর আগে একদিন সূচকের অস্বাভাবিক পতনে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে গত মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ওই পতনের কারণ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিলে বুধবার থেকেই বাজার আবারো উত্থানের পথে ফিরে আসে। এই ধারাবাহিকতা অব্যাহত থেকে আজও লেনদেন হয়েছে ইতিবাচক পরিবেশে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে এসেছে, যা সামগ্রিক লেনদেনের চিত্রে স্পষ্ট হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.৯৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৫২.৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৩৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৩.৬৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩.৬৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩১.১৫ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৭৫টির শেয়ারদর বেড়েছে, ৬৮টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের পরিমাণের দিকে নজর দিলে দেখা যায়, ডিএসইতে আজ প্রায় ১ হাজার ১১০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল এই পরিমাণ ছিল প্রায় ৯৪০ কোটি ২১ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৭০ কোটি ৫৩ লাখ টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৫৮ কোটি ৮০ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯.৩৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৪৯.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল এই সূচক ৫.৪১ পয়েন্ট বেড়েছিল।
Posted ৩:১২ পিএম | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
sharebazar24 | sajed khan
.
.