সোমবার ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

পুরোনো যন্ত্রপাতি বদলে আধুনিকায়নে যাচ্ছে সাইহাম টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১১ মে ২০২৬ | 17 বার পঠিত | প্রিন্ট

পুরোনো যন্ত্রপাতি বদলে আধুনিকায়নে যাচ্ছে সাইহাম টেক্সটাইল
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক:  পুরোনো স্পিনিং ইউনিটের উৎপাদন সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেড। আগামী ১ জুন ২০২৬ থেকে এই ইউনিটটির কার্যক্রম বন্ধ থাকবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির মোট দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে স্পিনিং ইউনিটটি ১৯৯৩ সালে স্থাপিত হয়। অপরটি হলো মেলাঞ্জ ইউনিট, যা ২০১৩ সালে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে বাণিজ্যিক উৎপাদনে আত্মপ্রকাশ করে।

Responsive Ad Banner

গত কয়েক বছর ধরে স্পিনিং ইউনিটের যন্ত্রপাতি পুরোনো হয়ে পড়ায় নানা সমস্যা দেখা দিয়েছে। ফলে নিম্নমানের সুতা উৎপাদন, উৎপাদন সক্ষমতা কমে যাওয়া ও ব্যয় বৃদ্ধির কারণে কোম্পানিটি আর্থিক সংকটের মুখে পড়ে। বিশেষ করে ১৯৯৩ সালে স্থাপিত মেশিনারির কার্যকারিতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

এ অবস্থায় গত ১০ মে ২০২৬ সালের পরিচালনা পর্ষদের সভায় স্পিনিং ইউনিট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে ইউনিটটির সব যন্ত্রপাতি দ্রুত বিক্রির পাশাপাশি বিএমআরই (ব্যালেন্সিং, মডার্নাইজেশন, রিহ্যাবিলিটেশন অ্যান্ড এক্সপ্যানশন) কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

কোম্পানি জানায়, কারখানা ভবন পুনর্নির্মাণ, নতুন স্বয়ংক্রিয় স্পিন্ডল মেশিন স্থাপন, কমিশনিং ও পরীক্ষামূলক উৎপাদন সম্পন্ন করতে প্রায় ১৮ মাস সময় লাগবে। এই পুরো সময়টায় স্পিনিং ইউনিট বন্ধ থাকবে।

তবে বিএমআরই শেষ হওয়ার পর বর্তমানের তুলনায় উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি বিক্রি ও মুনাফাও বাড়বে বলে জানিয়েছে সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেড।

Facebook Comments Box

Posted ১২:৫০ অপরাহ্ণ | সোমবার, ১১ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com