ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ মে ২০২৬ | 107 বার পঠিত | প্রিন্ট

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক :  ২০২৫ সালের সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণাকরেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অর্থাৎ প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ৩ টাকা ৫০ পয়সা করে ক্যাশ ডিভিডেন্ড পাবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২৮১তম সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) বিকেল ৫টায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

Responsive Ad Banner

ঘোষণা অনুযায়ী, কোম্পানিটির ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুন ২০২৬, সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি এ সভা আয়োজন করা হবে।

ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জুন ২০২৬, রোববার। ওইদিন পর্যন্ত যেসব বিনিয়োগকারীর নাম ডিপোজিটরি রেজিস্টার বা শেয়ার রেজিস্টারে অন্তর্ভুক্ত থাকবে, তারা এজিএমে অংশগ্রহণ এবং ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার অধিকারী হবেন।

কোম্পানিটি আরও জানিয়েছে, যেসব শেয়ারহোল্ডারের বিও (BO) অ্যাকাউন্ট রয়েছে, তাদেরকে রেকর্ড ডেটের আগে ১২ ডিজিটের ই-টিআইএন, ব্যাংক হিসাব, ঠিকানা, ই-মেইল ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট ডিপোজিটরি পার্টিসিপ্যান্টের (ডিপি) মাধ্যমে হালনাগাদ করার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া যেসব শেয়ারহোল্ডারের ফোলিও নম্বর রয়েছে, তাদেরকে মোবাইল নম্বর, ই-মেইল এবং ১২ ডিজিটের ই-টিআইএন কোম্পানির শেয়ার বিভাগে জমা দিতে বলা হয়েছে। অন্যথায় ক্যাশ ডিভিডেন্ডের ওপর উৎসে কর ১০ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ হারে কাটা হবে।

Facebook Comments Box

Posted ১১:১৬ এএম | মঙ্গলবার, ১২ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com