নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | 1 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ১৭ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৩৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৮৭ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৫ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর, সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
Posted ১:৫০ এএম | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.