নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | 52 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: (বিএটি) তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৬- সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৬- সেপ্টেম্বরজুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫ টাকা ৬৫ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৯ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১৩ টাকা ৩৪ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪২ টাকা ৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ২১ টাকা ৭০ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৮ টাকা ৯৭ পয়সা।
Posted ১০:৪৯ পিএম | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.