নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | 29 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৪৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩৭ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) করেছে ৮ টাকা ২৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ৯ টাকা ৫ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৩ পয়সা।
আগামী ২৩ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।
Posted ১১:০৯ এএম | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
sharebazar24 | sajed khan
.
.