নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১১ মে ২০২৬ | 1 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৬৮ পয়সা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (১১ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ১৫৪তম সভায় ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়ের অনিরীক্ষিত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (PSI) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV per share) দাঁড়িয়েছে ১৯ টাকা ৯১ পয়সা। এর আগে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ২৩ পয়সা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে কোম্পানিটির নিট সম্পদ মূল্যে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।
এছাড়া চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ৪২ পয়সা। অন্যদিকে, ২০২৫ সালের পুরো বছরে এ সূচক ছিল ১ টাকা ১৮ পয়সা।
কোম্পানির আর্থিক সূচক পর্যালোচনায় দেখা যায়, প্রথম প্রান্তিকে আয় ও সম্পদমূল্যে স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রয়েছে। বীমা খাতের কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ইন্স্যুরেন্স ধারাবাহিকভাবে পরিচালন কার্যক্রম শক্তিশালী রাখার চেষ্টা করছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।
Posted ৮:২৩ অপরাহ্ণ | সোমবার, ১১ মে ২০২৬
sharebazar24 | sajed khan
.
.