লেনদেন কমলেও আতঙ্ক নয়, আস্থা ধরে রেখেছেন বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | 0 বার পঠিত | প্রিন্ট

লেনদেন কমলেও আতঙ্ক নয়, আস্থা ধরে রেখেছেন বিনিয়োগকারীরা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কর্মদিবসে (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আগের দিনের ধারাবাহিকতায় আজও কমেছে সূচক, লেনদেনের পরিমাণ ও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর।

বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, চলতি সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের মুনাফা উত্তোলনের চাপে সূচকের এই পতন ঘটেছে। সম্প্রতি শেয়ার কেনার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সূচক প্রায় ৬ হাজার পয়েন্টের কাছাকাছি পৌঁছেছিল এবং দৈনিক লেনদেন ১ হাজার ৬০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। তবে বাড়তি এই ধারা ধরে রাখতে পারেনি বাজার। যদিও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়ায়নি; বরং তারা বাজারের প্রতি আস্থা রেখে শেয়ার ধরে রেখেছেন, যার ফলে লেনদেনের পরিমাণও হ্রাস পেয়েছে। আগামী সপ্তাহে বাজার আবারও উত্থানের মুখ দেখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Responsive Ad Banner

বাজার পরিসংখ্যান অনুযায়ী, সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৬.৭৬ পয়েন্ট কমে ৫ হাজার ৮০৪.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৬.১১ পয়েন্ট কমে ১ হাজার ১৮৩.০৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩.৯৩ পয়েন্ট কমে ২ হাজার ১৯২.৭২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৫৯টির, দর কমেছে ৩১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারদর।

ডিএসইতে আজ মোট ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের ১ হাজার ২১১ কোটি ১৩ লাখ টাকার তুলনায় ২৭২ কোটি ২৫ লাখ টাকা কম।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে। সেখানে আজ ২০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ১৬ কোটি ৮৬ লাখ টাকার চেয়ে কিছুটা বেশি। সিএসইতে লেনদেন হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ১৬১.০৯ পয়েন্ট কমে ১৫ হাজার ৬১৭.৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে, অথচ আগের দিন এই সূচক কমেছিল মাত্র ২০.০৬ পয়েন্ট।

 

Facebook Comments Box

Posted ২:৪৯ পিএম | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com