নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | 25 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক পিএলসি। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে। তবে একই সময়ে পরিচালন কার্যক্রম থেকে নগদ অর্থপ্রবাহে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (Consolidated EPS) হয়েছে ২ টাকা ২৮ পয়সা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ১ টাকা ৩৩ পয়সা লোকসান।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৩ টাকা ১৫ পয়সা। আগের বছরের একই সময়ে এ লোকসান ছিল ১ টাকা ১১ পয়সা।
অন্যদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে সমন্বিত পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (Consolidated NOCFPS) হয়েছে ৯ টাকা ৭৫ পয়সা। ২০২৫ সালের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ছিল ৭ টাকা ৬৪ পয়সা ঋণাত্মক।
২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (Consolidated NAV per share) দাঁড়িয়েছে ১০ টাকা ৪৪ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন এ মূল্য ছিল ২০ টাকা ৫৩ পয়সা।
ব্যাংকটির ব্যাখ্যা অনুযায়ী, সুদ আয় কমে যাওয়ায় প্রতিবেদিত সময়ে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হ্রাস পেয়েছে। তবে অন্যান্য ব্যাংক ও এজেন্টদের কাছ থেকে ঋণ গ্রহণ বৃদ্ধি পাওয়ায় পরিচালন কার্যক্রম থেকে নগদ অর্থপ্রবাহ (NOCFPS) বেড়েছে। এছাড়া, ব্যাংকের পরিচালন লোকসান বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) আগের বছরের তুলনায় কমে গেছে।
Posted ১২:০৭ পিএম | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.